সেনাবাহিনীর জন্য ভারত থেকে আনা হলো ১০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান

বেনাপোল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ০৯:০৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:০৯

বাংলাদেশ সেনাবাহিনী জন্য ভারত থেকে ১০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করা হয়েছে। অনুমোদন করা ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যানের প্রথম চালানে ১০টি ভারতের পেট্রাপোল বন্দর হয়ে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে প্রবেশ করেছে। দুয়েকদিনের দিনের মধ্যে বাকি ৩০টি চলে আসবে।

রেফ্রিজারেটেড মিল্ক ভ্যানের আমদানিকারক প্রতিষ্ঠান ডাইরেক্টরেট জেনারেল পারসেজ বিডি। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের অশোক লেলেন্ড লিমিটেড।

আমদানি করা ১০টি মিল্ক ভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৩ আমেরিকান ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়ার কাজ করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এম আর লজিস্টিক।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানি করা ১০টি মিল্ক ভ্যান বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে  ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকল আমদানি করেছিল।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম