ট্রাক টার্মিনালের দুইতলা ভবন গুঁড়িয়ে দিলো প্রশাসন

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ২০:২৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২০:২৪

সাতক্ষীরা মেডিক্যাল কলেজের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তেলা অবৈধ ট্রাক টার্মিনাল ভবন গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলিপুর এলাকার ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা দুইতলা একটি ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় সেনাবাহিনীর টহল কমান্ডার লেফটেন্যান্ট মাহির লাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মঈনুল ইসলাম মঈন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমদ বলেন, ‘জেলায় পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগের অনেক খাস জমি ভূমিদস্যুদের হাতে জিম্মি রয়েছে। ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারে অভিযান শুরু করেছি। জেলার অন্যতম ভূমি দখলকারী আব্দুস সবুরের কাছ থেকে ১৭ বিঘা জমি উদ্ধার করেছি। সড়ক বিভাগের জায়গা দখল করে টার্মিনাল করা হয়েছে। সেটা উচ্ছেদ করা হয়েছে। এর পেছনে জলমহাল আছে সেটা আরেক ভূমিদস্যু আব্দুর রউফ দখল করে রেখেছে। সেখান থেকে দুই একর জায়গা উদ্ধার করেছি। এমনিভাবে সকল সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলদার উচ্ছেদ ও সরকারি খাস জমি উদ্ধারে এই অভিযান চলমান থাকবে।’

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আব্দুস সবুরের দখলে থাকা ৫.৪৮ একর (১৬.৬ বিঘা) জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়। এ ছাড়া তার দখলে থাকা সব খাস জমি আগামী এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী