সৎ মাকে হত্যা, পালিয়ে গেছে স্বামী-সতিন ও তাদের ছেলে

যশোর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৪:১১ আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৪:১১

যশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪০) নামে এক নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত নারী চৌগাছা উপজেলা সদরের ঢেঁকিপোতা গ্রামের রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১০টার পর এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়ায় রয়েছে। ঘটনার পরপরই পালিয়ে গেছে নিহতের স্বামী-সতিন ও তাদের ছেলে।

পুলিশের দাবি, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। স্থানীয়রা জানান, ওই নারীকে প্রেম করে রোকন বিয়ে করে নিয়ে আসেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, মাস ছয়েক আগে কৃষক রোকনের সঙ্গে প্রেমের সূত্র ধরে রিক্তা বেগমের বিয়ে হয়। সতিনের সঙ্গে সম্পর্ক ভালো হলেও তার ছেলে বরকত এ বিয়ে মেনে নিতে পারেনি। বুধবার সকালে রোকন ও তার প্রথম স্ত্রী বাড়ির বাইরে গেলে বরকত তার সৎ মা রিক্তা বেগমকে গলা‌ কেটে হত্যা করে। রক্তমাখা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে দেখে ফেলে। এরপর তারা এগিয়ে গিয়ে রিক্তাকে তার ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে রোকন, তার প্রথম স্ত্রী ও ছেলে বরকত পলাতক রয়েছে। পুলিশ তাদের আটক করতে কাজ শুরু করেছে।

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক