পদত্যাগ করে ক্যাম্পাস ছাড়লেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য

খুলনা প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৯:১২আপডেট : ২২ মে ২০২৫, ২০:৩৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য প্রফেসর ড. মো. হযরত আলী শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভূঁইয়া।

ইউজিসির দায়িত্বশীল সূত্র জানায়, অন্তর্বর্তী ভিসি প্রফেসর ড. হযরত আলী পদত্যাগ করে তার মূল কর্মস্থল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফিরে গেছেন। বুধবার (২১ মে) পদত্যাগ করার পর কুয়েট ভিসির ব্যক্তিগত গাড়ি তিনি ফিরিয়ে দেন।

টানা আড়াই মাস ছাত্র আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রফেসর ড. মো. মাসুদকে সরিয়ে গত ৩০ এপ্রিল অন্তর্বর্তী উপাচার্য হিসেবে তিনি নিয়োগ পান। এরপর শিক্ষকদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় অ্যাকাডেমিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগ দেন। গত বুধবার ভিসির পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষকরা। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে তিনি কুয়েট ত্যাগ করে ঢাকা চলে যান। 
কুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে এখন পর্যন্ত নতুন কাউকে ভিসি ও প্রো-ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ জানান, শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী