আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

যশোর প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১৮:০৫ আপডেট : ০৩ জুন ২০২৫, ১৮:০৫

যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাফিজ উদ্দিন মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি।

তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওশের আলীর ছেলে এবং বাগডোব গ্রামের অধিবাসী।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মণিরামপুর থানা ও খেদাপাড়া ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জী।

সচিব জানান, চেয়ারম্যান হাফিজ উদ্দিন বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদে যান। এরপর তিনি সচিবের কক্ষে বসে কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্টে স্বাক্ষর করে নিজের কক্ষে বসে মেম্বারদের সঙ্গে কথা বলছিলেন।

ওই সময় সেখানে যান খেদাপাড়া ফাঁড়ির টু আইসি সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন। এর পরপরই মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশ পরিষদে যায়।

পুলিশ চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে পরিষদ থেকে রোহিতা বাজারে নিয়ে গ্রেফতার করে নিয়ে যায়।

মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক