রাজনীতিবিদরা সামনে বড় কথা বলে, কিন্তু ভেতরে নেগোসিয়েশন চলে: সারজিস

ইবি প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ১০:৫৭আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৫৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগের মতোই চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও কালো টাকার বিশাল বড় বিজনেস সবকিছু চলছে। শুধু ভাগ বাটোয়ারার পার্সেন্টেজটা চেঞ্জ হয়েছে।’

বুধবার (১০ জুলাই) রাত ১০টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলে। কিন্তু ভেতরে ভেতরে তাদের নেগোসিয়েশন চলে। ভেতরে ভেতরে একসঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান চালায়। ৩৬ দিনের লড়াইয়ে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা যে লড়াইটা শুরু করেছি, শহিদদের সঙ্গে কমিটমেন্টটা ঠিক রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। কোনও ব্যক্তি, গোষ্ঠী বা কোনও নির্দিষ্ট দলকে ভয় পাওয়া চলবে না। কেউ যদি লক্ষ্য থেকে বিচ্যুত হয়, ভুল পথে হাঁটে এবং অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে—সেটা যে কেউ হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।’

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ ও তানভীর মাহমুদ মন্ডলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী