খুলনায় ১২টি ককটেল উদ্ধার

খুলনা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮

খুলনা মহানগরীর সদর থানার বাগমারা এলাকা থেকে ১২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নাসিরের হোটেলের পেছনে পরিত্যক্ত বাড়ি থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। খবর পেয়ে র‌্যাবের বিশেষজ্ঞ টিম উদ্ধার করে রাত ৭টার দিকে ময়ূর আবাসিক এলাকায় নিয়ে নিষ্ক্রিয় করে।

স্থানীয়রা জানান, দুপুর ৩টার দিকে প্রাকৃতিক কাজ করার জন্য অজ্ঞাত এক ব্যক্তি বাগমারা আদর্শ পল্লীর বিপরীতে নাসিরের ভাতের হোটেলের পেছনে বাদশা মিয়ার পরিত্যক্ত জায়গায় যান। সেখানে একটি ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। ঘটনাস্থল থেকে বাইরে বের হয়ে বিষয়টি স্থানীয়দের কাছে জানান ওই ব্যক্তি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানান স্থানীয়রা।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা থেকে ফোন পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল ফিতা দিয়ে ঘিরে দেওয়া হয়। লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ব্যাগের ভেতর ১২টি ককটেল দেখে তিনি র‌্যাবের বোমা বিশেষজ্ঞদের খবর দেন। র‌্যাব এসে রাত ৭টার পরে সেগুলো নিষ্ক্রিয় করে।

/এফআর/
সম্পর্কিত
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর করে মোবাইল, স্বর্ণ ও টাকা লুট
এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণের আতঙ্কে কোর্স শেষ হওয়ার আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ককটেল বিস্ফোরণের আতঙ্কে কোর্স শেষ হওয়ার আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প