খুলনায় টিসিবির পণ্য মজুত করে বিক্রি, গোডাউন সিলগালা

খুলনা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৭

খুলনায় অবৈধভাবে টিসিবির পণ্য মজুত করে বিক্রি করার অপরাধে এক ডিলারের গোডাউন সিলগালা করা হয়েছে। পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা র‍্যাব-৬ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। এ সময় খালিশপুর ও সোনাডাঙ্গা এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা এবং বয়রা বাজারে অবৈধভাবে টিসিবির পণ্য মজুত করায় এক ডিলারের গোডাউন সিলগালা করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন খুলনা র‍্যাব-৬-এর মুখপাত্র ও উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম।

সন্ধ্যায় র‍্যাব-৬-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিট থেকে বিকাল ৫টা ১০ মিনিট পর্যন্ত খালিশপুর, সোনাডাঙ্গা, বয়রা বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভোক্তা হয়রানি রোধে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বয়রা বাজারে আবুল কালাম স্টোর গোডাউন থেকে টিসিবির ৪০ কেজি খেজুর, ২০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা, ৫৪ বোতল অর্থাৎ ১০৮ লিটার তেল উদ্ধার করা হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাবের সঙ্গে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা রানী কুন্ডু এবং ভোক্তা অধিকারের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। ভোক্তাদের স্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এএম/ 
সম্পর্কিত
অবৈধ ক্লিনিকে সাঁড়াশি অভিযান, দুটিকে জরিমানা ও একটি বন্ধ ঘোষণা
নবীনদের র‍্যাগিং: জাহাঙ্গীরনগরের ২০ শিক্ষার্থীর ৬ লাখ টাকা জরিমানা
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি