বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো দম্পতির

খুলনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫

খুলনার দৌলতপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দৌলতপুরের রেলিগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- বটিয়াঘাটা উপজেলার ভাদগাতি এলাকার তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফুলতলা থেকে রয়েল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত ৮টার দিকে বাসটি রেলিগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তানভীর ও তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই বাসটি রেখে চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি