নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১৩:০৫আপডেট : ০৯ জুন ২০২৬, ১৩:০৫

যশোরের মণিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন (৫০) যশোরের ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানিয়েছে, ইমামুল হোসেনের নাতনিকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় সোমবার রাতে যুবকদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জেরে ঘটনার দিন রাতে বাড়ি থেকে কয়েক গজ দূরে বিদ্যালয়ের সামনে ইমামুল ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে সিরাজুল ইসলামের নেতৃত্বে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র, দা ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে মধ্যরাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ বলেন, খবর পেয়ে মনিরামপুর থানা ও ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার নিহতের স্ত্রী রেশমা খাতুন ১১ জনকে আসামি করে মামলা করেছে। এই মামলায় হোসাইন নামে এক যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টায় রহস্য উন্মোচন 
সর্বশেষ খবর
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
ইউরোপের লিগ মাতানো ফুটবলারদের নিয়ে হবে ফিফা আসিয়ান কাপ
ইউরোপের লিগ মাতানো ফুটবলারদের নিয়ে হবে ফিফা আসিয়ান কাপ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ