চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা সার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪

চুয়াডাঙ্গার জীবননগরে বৈধ লাইসেন্স ছাড়াই সরকারি ডিএপি সার মজুতের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার দত্তনগর রোডে মেসার্স সান্ত্বনা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চুয়াডাঙ্গা জেলা শাখার তথ্যের ভিত্তিতে তাদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। এ সময় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা প্রতিষ্ঠানের গুদামসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে তল্লাশি চালান। তল্লাশিতে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। এ ছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মেসার্স সান্ত্বনা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদ। তিনি জীবননগর উপজেলার কোর্টপাড়ার বাসিন্দা এবং তার বাবার নাম ফকির মুহাম্মদ। প্রতিষ্ঠানটির সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সেখানে সরকারি ডিএপি সার মজুত ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। জেলা এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

ওসি মো. সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
মিয়ানমারে পাচার করা হচ্ছিল সার, ৪ ট্রাকসহ আটক তিন
মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সার, দুজনকে ধরলো কোস্টগার্ড
তিন দেশ থেকে দেড় লাখ মেট্রিক টন সার কিনবে সরকার
সর্বশেষ খবর
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
একা ভ্রমণে যেতে চান? বিবেচনায় রাখতে পারেন যে ৩ দেশ
একা ভ্রমণে যেতে চান? বিবেচনায় রাখতে পারেন যে ৩ দেশ
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ট্রাম্প
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ট্রাম্প
কিশোরদের ‘আসক্ত’ করার অভিযোগ, প্রথমবার বিচারের মুখোমুখি টিকটক
কিশোরদের ‘আসক্ত’ করার অভিযোগ, প্রথমবার বিচারের মুখোমুখি টিকটক
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা