উল্টোপথে আসা জাহাজের ধাক্কায় ডুবে গেছে বালুভর্তি বাল্কহেড, ১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

যশোর প্রতিনিধি 
১৬ নভেম্বর ২০২৬, ১৮:২৩ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:২৩

যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাটসংলগ্ন বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। বিকাল ৫টা পর্যন্ত সেটি উদ্ধার করা যায়নি। তবে দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে খুলনাগামী ‘এমভি মারুফ-১’ লাইটার জাহাজের ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামের বালুভর্তি একটি বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। পরে বাল্কহেডে ধাক্কা দেওয়া জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডুবে যাওয়া বাল্কহেড লামিয়া শরীফের স্টাফ গোলাম রাব্বি জানান, ভোর ৫টার দিকে ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ নামের একটি লাইটার জাহাজ উল্টোপথে এসে তাদের বালুভর্তি বাল্কহেডের বাম পাশে আঘাত করে। এর কয়েক মিনিটের মধ্যে বাল্কহেডটি নদীতে ডুবে যায়। তাদের তিনজন স্টাফের সবাই অল্পের জন্য বেঁচে গেছেন। তারা সুস্থভাবে উদ্ধার হয়েছেন।

তিনি আরও জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে ১১ হাজার বর্গফুট বালুভর্তি করে বাল্কহেডটি নওয়াপাড়া নদীবন্দর এলাকার চেঙ্গুটিয়া গ্রামের একটি ডিপোতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। 

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর থেকে দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ডুবে যাওয়া বালুভর্তি বাল্কহেডটি উদ্ধার ও নৌযান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করা হয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৬
জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯, বাড়ছে স্বজনদের অপেক্ষা
সর্বশেষ খবর
ভারতকে হারিয়ে ট্রফি জিততে চান, ম্যারাডোনার স্মৃতিও রোমন্থন করলেন সোলানো
ভারতকে হারিয়ে ট্রফি জিততে চান, ম্যারাডোনার স্মৃতিও রোমন্থন করলেন সোলানো
ই-ভ্যাট সার্ভারে জটিলতা, রিটার্ন জমার সময় বাড়লো
ই-ভ্যাট সার্ভারে জটিলতা, রিটার্ন জমার সময় বাড়লো
৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু
৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু
ককটেল বিস্ফোরণের মামলায় মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে
ককটেল বিস্ফোরণের মামলায় মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল