ধর্মব্যবসায়ীদের দিয়ে কলকাঠি নাড়ছে তারেক রহমান: মির্জা আজম

জামালপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ২৩:২৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২৩:২৯

ইসলামপুরে ধর্ম-প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা আজম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘১৯৭১ সালের পরাজিত শক্তি ধর্মব্যবসায়ীদের দিয়ে আবারও দেশের বিরুদ্ধে, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ শনিবার (৫ ডিসেম্বর) বিকালে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নবনিযুক্ত ধর্ম-প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘তারেক রহমান বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ৭১ এর পরাজিত শক্তি হেফাজত, ধর্মব্যবসায়ীদের দিয়ে কলকাঠি নাড়াচ্ছে। আবারও ষড়যন্ত্রকারী পাকিস্তানি প্রেতাত্মা ধর্ম ব্যবসায়ীরা জোট বেঁধে বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংস করতে দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ধর্মব্যবসায়ীদের প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

গণসংবর্ধনায় আরও বক্তব্যে রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর-৫ (সদর) আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনসহ  অনেকে। তারা ধর্ম-প্রতিমন্ত্রী ফরিদুল হক খানকে অভিনন্দন জানান।

/এমআর/আইএ//
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের