ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ জুন ২০২১, ১৮:৪৩আপডেট : ১৬ জুন ২০২১, ১৮:৪৩
image

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছয় রোগী মারা গেছেন। এর মধ্যে দুইজন করোনা আক্রান্ত ছিলেন, বাকিদের শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ ছিলো।

মৃতরা হলেন- করোনা আক্রান্ত জামালপুরের আব্দুল হাই (৭৭) ও টাঙ্গাইলের হাসমত আলী (৪০)। এছাড়া করোনা সন্দেহে মারা গেছেন- জামালপুরের হৃদয় হাসান (২২), আব্দুল আজিজ (৭৫), রফিকুল ইসলাম (৪৫) ও ময়মনসিংহের মুক্তাগাছার খোদেজা বেগম (৬০)।

বুধবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, এদের সবাই শ্বাসকষ্ট নিয়ে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে ১১০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আইসিইউতে আট, কেবিন ও ওয়ার্ডে ১০২ জন রয়েছেন।

করোনা ওয়ার্ডে রোগীদের সেবায় সার্বক্ষণিক চিকিৎসক ও নার্সরা তৎপর আছেন বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী