ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ১৪ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১০:২৫আপডেট : ২৪ জুলাই ২০২১, ১০:২৫

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে দুই জন করোনা পজিটিভসহ ১৪ জন রোগী মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনা পজিটিভ হয়ে মৃতরা হচ্ছেন– ময়মনসিংহ সদরের নাজনিন (৫৮), টাঙ্গাইলের সখিপুরের জেসমিন (৪৫)।

এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন– নেত্রকোনার  পূর্বধলার আফাজ উদ্দিন (৮৫), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের আবদুর রউফ (৫৫), জামালপুর সদরের রত্না(৩২), গাজীপুর সদরের আব্দুর রাজ্জাক (৭৫), নেত্রকোনার খালিয়াজুড়ির নুরজাহান (৭৫), টাঙ্গাইল সদরের মৃণাল (৬০), ময়মনসিংহ সদরের আজিজুন্নেছা (৯২), ঈশ্বরগঞ্জের রাবেয়া (৭০) সদরের ইলমা (২৪), রাজিয়া (৭০), নাসরিন (৩৮) ও জামালপুরের বক্সিগঞ্জের আবদুস সালাম (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের  করোনা ইউনিটে ৪২৬ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ১৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৪টি নমুনা পরীক্ষায় ৯০ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১২ হাজার ৩০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৬৩ জন।

     

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি