প্রেমিকের পরিকল্পনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১৭:১৮আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৭:১৮

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পিকনিক স্পটের পাশের পাহাড়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর কথিত প্রেমিক ও তার তিন বন্ধু ও এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার স্কুলছাত্রী ও তার কথিত প্রেমিক কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসিন্দা।

গ্রেফতারদের মধ্যে রয়েছে কুড়িগ্রামের রৌমারি উপজেলার কোমরভাঙ্গা এলাকার শফিকুলের ছেলে হোসাইন শান্ত (২১), আজিজুলের ছেলে আমিনুল ইসলাম ওরফে হাম্বু (২১) ও তজিমাল ওরফে হক্কের ছলে আঙ্গুর আলম (২৩)। বকশীগঞ্জের লাউচাপড়া এলাকার রেজাউল করিমের ছেলে আজাদ (২৩) ও পলাশতলা এলাকার হাম্বির ছেলে হিটলার (২১)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ওই স্কুলছাত্রীর সঙ্গে স্থানীয় শফিকুলের পুত্র হোসাইন শান্তর (২১) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সূত্রে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই ছাত্রীকে নিয়ে লাউচাপড়া পিকনিক স্পটে আসে অভিযুক্ত তরুণ। পরে  পাশের পাহাড়ে বন্ধুদের নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে শান্ত। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রাত সাড়ে ৮ টার দিকে পাঁচ জনকে গ্রেফতার করে।

পরে ওই ছাত্রী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় হোসাইন শান্তকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  

 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি