ময়মনসিংহে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৮:৫৪আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৮:৫৪

ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের জালাল উদ্দিনের পুত্র রবীন মিয়া (১৫) ও কৃষি শ্রমিক দুলাল উদ্দিন মাঠে কৃষিকাজ করতে গেলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই রবিন মারা যান এবং দুলাল উদ্দিন আহত হন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুর আড়াইটার দিকে ফুলপুর উপজেলার নারকেলি গ্রামে আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (৩৯) মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, দুপুর আড়াইটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রফপুর গ্রামে আমন ধান লাগানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আসির উদ্দিনের পুত্র রুবেল মিয়া (১৭) মারা যান। এ সময় গুরুতর আহত কৃষি শ্রমিক বকুল মিয়াকে (৫০) উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু
চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম