মেডিক্যাল ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম এবং সাধারণ সম্পাদক হাসান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই গ্রুপের কমপক্ষে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত রোহিত (২৫) ও সাফি (২২) নামে দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সংঘর্ষে পাঁচ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগরীর বাগমারা মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে আধিপত্য নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসান গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ জানান, ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা তিনি শুনেছেন। ঘটনাটি কেন ঘটেছে তা জেনে পরে এ বিষয়ে জানাবেন।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে কী ঘটেছে, জানতে তদন্ত কমিটি গঠন
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
সর্বশেষ খবর
ডাকসু সংগ্রহশালায় অননুমোদিত রদবদল ও ইতিহাস বিকৃতি: শিক্ষক নেটওয়ার্কের ক্ষোভ
ডাকসু সংগ্রহশালায় অননুমোদিত রদবদল ও ইতিহাস বিকৃতি: শিক্ষক নেটওয়ার্কের ক্ষোভ
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
স্মার্টফোন পরিষ্কারে এসব উপকরণ কখনোই ব্যবহার করবেন না
স্মার্টফোন পরিষ্কারে এসব উপকরণ কখনোই ব্যবহার করবেন না
হঠাৎ মধ্যপ্রদেশে কেন ছুটছেন পর্যটকরা?
হঠাৎ মধ্যপ্রদেশে কেন ছুটছেন পর্যটকরা?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান