দেয়ালে পানি দিতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৬:৫২আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:৫২

নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় তাসিয়া আক্তার নামের দেড় বছরের এক শিশু আহত হয়। বুধবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লতিফপুর গ্রামের কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৪৮), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২২)।

খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, বুধবার দুপুরে কিতাব আলী তার বাড়িতে নবনির্মিত একটি আধাপাকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। ২টার দিকে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে তার স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার দৌড়ে তাকে ছাড়াতে গেলে তিন জনই বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস তিন জনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি