পুলিশ সুপারকে ডিআইজি পরিচয়ে ফোন দিয়ে ধরা

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ২৩:০২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২৩:০২

ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কামরুল হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাকরি দেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে ডিআইজি পরিচয়ে ফোন দিয়ে তদবির করতে গিয়ে ধরা খান ওই প্রতারক। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে জেলার ভালুকা থেকে তাকে আটক করা হয়। কামরুল ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে। 

বুধবার (২৭ অক্টোবর) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি সফিকুল ইসলাম বলেন, সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলমান সারা দেশে। একটি প্রতারকচক্র চাকরি পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে পুলিশ সুপারকে ফোন দিয়ে তাদের চাকরি দেওয়ার জন্য তদবিরও করছে। 

তিনি আরও বলেন, গত সোমবার এমন একটি চক্রের তিন জনকে আটকের পর ডিআইজি পরিচয় দেওয়া আরও এক প্রতারককে আটক করা হয়েছে। 

জেলা পুলিশ সুপার আহমার উজ জামান বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের নাম ব্যবহার করে যে কেউ অপরাধ করলে আইনের আওতায় আনা হবে। তাদের শাস্তি ভোগ করতে হবে। পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী