বাবার বাড়ি যাওয়ার পথে লরিচাপায় প্রাণ গেলো ২ নারীর

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১৬:১৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৬:১৯

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালুবোঝাই লরির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) এবং চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা বেগম (৪৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মাজেদা খাতুন অটোরিকশায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। যাত্রীরা ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালের সামনে অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় পিছন থেকে একটি বালুবোঝাই লরি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মাজেদার মৃত্যু হয়। অটোরিকশার আরেক যাত্রী বকুলাসহ দুই জন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বকুলা মারা যান। নিহত দুই জনই বাবার বাড়ি যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হেলাল খান ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। অটোরিকশা ও লরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের