বিদ্যালয় খোলা, ক্লাসে শিক্ষার্থীদের রেখে বাড়িতে শিক্ষকরা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৭ এপ্রিল ২০২২, ২৩:০৩আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২৩:০৩

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গোসাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকলেও শিক্ষকরা ছিলেন না। শিক্ষার্থীদের বিদ্যালয়ে রেখে বাড়িতে চলে গেছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। এ নিয়ে স্বপ্নীল স্বপন নামে স্থানীয় এক সাংবাদিক ফেসবুকে পোস্ট দিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

স্থানীয় অভিভাবক আব্দুল হামিদ ও সাংবাদিক স্বপ্নীল স্বপন জানান, দুপুর দেড়টার দিকে গোসাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখেন, ক্লাসে শিক্ষার্থীরা বসে আছে। কিন্তু কোনও শিক্ষক নেই। কয়েকজন শিক্ষার্থী ক্লাসে এবং কয়েকজন মাঠে খেলাধুলা করছে।

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে এসে কোনও শিক্ষককে দেখতে পায়নি তারা। এজন্য খেলাধুলা করছে। কখন শিক্ষকরা আসবে তা জানে না তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গোসাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে সরকারিকরণ করা হয়। শিক্ষকরা বিদ্যালয়ে নিয়মিত না আসায় অনেক শিক্ষার্থী আশপাশের বিভিন্ন বিদ্যালয়ে চলে গেছে। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২০ শিক্ষার্থী রয়েছে। পাঁচ পদের বিপরীতে কর্মরত রয়েছেন দুজন শিক্ষক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘আমি অসুস্থ থাকায় দুপুর ১২টার দিকে অপর শিক্ষক জহিরুল আলম কয়েসকে দায়িত্বে রেখে বাড়িতে চলে আসি। দুপুর ১টার পর শিক্ষার্থীদের স্কুলে রেখে জহিরুল আলম কয়েস বাড়ি চলে যান। এজন্য শিক্ষার্থীদের আজ পাঠদান করা যায়নি। তবে নিয়মিত আমরা পাঠদান করি।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। রমজানে সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় খোলা থাকার পরও শিক্ষক কেন অনুপস্থিত এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি শুনেছি। বিদ্যালয় সরকারি হওয়ার পর থেকে নতুন শিক্ষকদের নিয়োগ দেওয়া হলেও কিছুদিন দায়িত্ব পালন করে অন্য প্রতিষ্ঠানে শিক্ষকরা চলে যান। শিক্ষক স্বল্পতায় এমনিতেই শিক্ষার্থীদের যথাযথ পাঠদান করা যাচ্ছে না। এরপরও যারা কর্মরত আছেন তারা যদি অনুপস্থিত থাকেন তাহলে পাঠদান চলবে কীভাবে। বিষয়টি দুঃখজনক। তদন্তপূর্বক ওই শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

/এএম/
সম্পর্কিত
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী 
সব শিক্ষক অনুপস্থিত, তালাবদ্ধ বিদ্যালয়: তদন্তের নির্দেশ 
সর্বশেষ খবর
সীমান্তে গোলাগুলি করা এক ভারতীয়কে পিস্তল-ইয়াবাসহ আটক করেছে বিজিবি
সীমান্তে গোলাগুলি করা এক ভারতীয়কে পিস্তল-ইয়াবাসহ আটক করেছে বিজিবি
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী