৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২২, ১৪:২২আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৪:২২

করোনার কারণে দুই বছর হজ পালনে বাধ্যবাধকতা থাকলেও এবার পরিস্থিতি বদলেছে। যে কারণে এবার সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজের সুযোগ পাবেন। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, এ বছর বাংলাদেশ থেকে হজ পালনে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে যেতে পারবেন। সৌদি সরকার জানিয়েছে, এ বছর সারাবিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাবে। 

জামালপুরের ইসলামপুরে পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে বুধবার (১৩ এপ্রিল) প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ইতোমধ্যে যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন, অটোমেশন পদ্ধতিতে হজ যাত্রীগণ পর্যায়ক্রমে সুযোগ পাবেন। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থপনার জন্য সরকারের সব প্রস্ততি রয়েছে।

পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/টিটি/
সম্পর্কিত
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর আইফোন
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের