বন্যাদুর্গতদের ত্রাণ চুরি, ইউপি সচিব ও উদ্যোক্তা আটক

নেত্রকোনা প্রতিনিধি 
২১ জুন ২০২২, ২১:৪০আপডেট : ২১ জুন ২০২২, ২১:৪০

বন্যাদুর্গত মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ চুরির অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটক ইউপি সচিব হলেন মুছা মিয়া (৪০) ও উদ্যোক্তা নাসিম আহমেদ (৩০)। মুছা মিয়া উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামের বাসিন্দা এবং নাসিম আহমেদ উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের বাসিন্দা।

খালিয়াজুরী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে চুরিকৃত ত্রাণসামগ্রী উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সচিব ও উদ্যোক্তাকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণের জন্য সরকারি ত্রাণের বিভিন্ন খাদ্যসামগ্রী সোমবার (২০ জুন) রাতে মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা নাসিমের তত্ত্বাবধানে মজুত রেখে বাড়ি চলে যান চেয়ারম্যান। মঙ্গলবার সকালে চেয়ারম্যান মো. আবু হাকিম পরিষদে গিয়ে ত্রাণসামগ্রী কম দেখতে পান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান চেয়ারম্যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান ইউএনও।

এরপর স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে বোয়ালী বাজারে উদ্যোক্তা নাসিমের স্টুডিওতে অভিযান চালিয়ে চুরি হওয়া ত্রাণসামগ্রী উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে ইউপি সচিব মুছা মিয়া ও নাসিমকে আটক করা হয়। এ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বন্যাদুর্গতরা।

মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হাকিম বলেন, ‌‘সোমবার রাতে ত্রাণসামগ্রী ইউনিয়ন পরিষদের সচিব মুছা মিয়া ও পরিষদের তথ্য উদ্যোক্তা নাসিম আহমেদের তত্ত্বাবধানে রেখে যাই। মঙ্গলবার সকালে ত্রাণসামগ্রী কম দেখতে পেয়ে গণনা করে কম পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ইউএনওকে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে চুরি হওয়া ত্রাণসামগ্রী উদ্ধার ও সচিব মুছা মিয়া এবং উদ্যোক্তাকে আটক করে পুলিশ।’

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, ‘ত্রাণ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সচিব মুছা মিয়া ও উদ্যোক্তা নাসিমকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যাদুর্গত মানুষের ত্রাণসামগ্রী নিয়ে যারা নয়-ছয় করবে, তাদের ছাড় দেওয়া হবে না।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের