প্রেম নিয়ে বিরোধ, ছেলের মাকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ জুন ২০২২, ২৩:০১আপডেট : ২৮ জুন ২০২২, ২৩:০১

ময়মনসিংহে প্রেমের সম্পর্কের বিরোধের জেরে ছেলের মা লাইলি বেগমকে (৩৫) আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টার দিকে নগরীর চর ঈশ্বরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী ওই নারীকে ঢাকায় নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার পর মারা যান।

এই ঘটনায় অভিযুক্তরা হলেন- মেয়ের মা নাসরিন আক্তার (৩৮) ও তার সহযোগী আছিয়া আক্তার কনা (৩৬)।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, ঘটনার পরপরই লাইলি বেগমকে ময়মনসিংহ মেডিক্যালে নিয়ে যান স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ৯টার পর ওই নারী মারা যান। এ ঘটনায় আট জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, নিহতের ছেলের সঙ্গে প্রতিবেশী খুকি (১৮) নামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকায় গত রবিবার তারা পালিয়ে যান। এই ঘটনায় স্থানীয় লোকজন দুই পরিবারকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি মীমাংসা হয়নি। এরই জেরে ছেলের মাকে আগুন দিয়ে ঝলসে দেন মেয়ের মা নাসরিন আক্তার ও তার সহযোগী আছিয়া আক্তার কনা।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি