বৃষ্টি দেখেই বাড়ির উদ্দেশে রওনা, পথে গেলো প্রাণ

নেত্রকোনা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৯ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৯

নেত্রকোনার মদনে বজ্রাঘাতে ফারুক মিয়া (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গঙ্গানগর গ্রামের সামনে হাওরে মারা যান তিনি। ফারুক মিয়া উপজেলার মদন সদর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোক জানান, ফারুক মিয়া তার নিজ গ্রামের সামনের হাওরে শনিবার দুপুরে মাছ ধরতে যান। এ সময় ভারী বৃষ্টি শুরু হলে বাড়ির দিকে রওনা হতেই বজ্রাঘাত ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আশপাশের কৃষকরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ফারুক মিয়া নামের এক কৃষক বজ্রাঘাতে মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী  হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
সর্বশেষ খবর
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক