নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ইজিবাইক, প্রাণ গেলো চালকের

জামালপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাজাহান মিয়া (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিক-পটল গ্রামে এ ঘটনা ঘটে। শাজাহান মিয়া ওই গ্রামের আবুর হোসেনের ছেলে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বিষয়টি নিশ্চিত করেছেণ।

স্বজন ও এলাকাবাসী জানান, উপজেলার আরামনগর বাজার থেকে যাত্রী নিয়ে মানিক-পটল খেয়াঘাটে পৌঁছান শাজাহান। ফেরার সময় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। এরপর অ্যাম্বুলেন্স উঠানোর সময় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার দেবাশীষ রাজবংশী জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠানোর সময় শাজাহান মিয়া মারা গেছেন।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, ‌‌‘ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাজাহান মিয়া নামে এক চালক মারা গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেলো।’

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী