সাফ জয়ের পর যে ভালোবাসা পেয়েছি তা আগে পাইনি: সানজিদা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৫

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ ফুটবল দলের আট জনকে ময়মনসিংহে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই আট ফুটবলার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে উঠে আসা এবং একই বিদ্যালয়ে পড়াশোনা করা ফুটবলার। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মহানগরীর শিল্পাচার্য জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে সাফজয়ী আট ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া আট ফুটবলার হলেন, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র।

সংবর্ধনা অনুষ্ঠানে আট ফুটবলারের হাতে ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দুই লাখ টাকা এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের পক্ষ থেকে এক লাখ টাকা উপহার দেওয়া হয় তাদের।

সাফ জয়ের পর যে ভালোবাসা পেয়েছি তা আগে পাইনি: সানজিদা

সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডার সানজিদা আক্তার বলেছেন, ‘এর আগে ফুটবলে অনেক জয় পেয়েছি। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে মানুষের যে ভালোবাসা পেয়েছি তা এর আগে কখনও পাইনি। মানুষের এই ভালোবাসাকে পুঁজি করে সামনের দিনে আরও ভালো কিছু করার দায়িত্ব বেড়ে গেছে। দেশবাসী যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা সামনের দিনে আরও বড় জয় এনে দিতে পারবো।’

আরেক মিডফিল্ডার মারিয়া মান্ডা কলসিন্দুর প্রাইমারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই শিক্ষকরা আমাদের পাশে না থাকলে আজকে আমরা অজপাড়াগাঁ থেকে এসে জাতীয় দলে খেলার সুযোগ পেতাম না। সাফ চ্যাম্পিয়নশিপও জয়লাভ করতে পারতাম না। আমরা সামনের দিনে আরও ভালো কিছু করতে চাই।’

সাফ জয়ের পর যে ভালোবাসা পেয়েছি তা আগে পাইনি: সানজিদা

জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল প্রমুখ।

সাফ জয়ের পর যে ভালোবাসা পেয়েছি তা আগে পাইনি: সানজিদা

বক্তব্যে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘সাত মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর সেই বক্তব্য আবারও প্রমাণ করেছে এই ফুটবলাররা। তাদের কেউ দাবায়ে রাখতে পারেনি। তারা দক্ষিণ এশিয়ায় সাফ গেমসের ফুটবলে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে এনেছে। এই ফুটবলাররাই একদিন বিশ্বকাপ জয় করে আনবে।’

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে আট ফুটবলার নগরীর সিবিএমসিবি হাসপাতালে সামনের সড়কে এলে ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ফুল দিয়ে বরণ করে ছাদখোলা গাড়িতে তুলে শহর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজে নিয়ে আসে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
ঢাকার সাফে কুয়েত-লেবাননের মতো দল নেই কেন?
প্রবাসীদের নিয়ে গড়া শ্রীলঙ্কা দলকে ‘ভয়’ বাংলাদেশের
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী