বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২২, ০৯:২৬আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৯:২৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে রবিজল মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রবিজল ওই এলাকার সামেদ আলীর ছেলে।

বন বিভাগ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে বুনো হাতির একটি দল তাওয়াকুচা এলাকার লোকালয়ে নামে। পরে স্থানীয় কৃষকরা নিজেদের ফসল রক্ষায় হাতি তাড়াতে যান। এ সময় পটকা ও মশাল নিয়ে গেলে হাতির দল উল্টো কৃষকদের ওপর হামলা করে। সবাই দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু কৃষক রবিজল পেছনে পড়লে একটি হাতি পায়ে পিষ্ট করে এবং শুঁড় দিয়ে আছাড় দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আল-আমীন বলেন, ‘হাতির আক্রমণে ওই কৃষক ঘটনাস্থলেই মারা যান। তার পা ভাঙা ছিল, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং একটি চোখ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল।’

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে খাবারের সন্ধানে বুনো হাতির একটি দল লোকালয়ের বিভিন্ন অঞ্চলে নেমে হানা দিচ্ছে। স্থানীয়দের প্রতিরোধে হাতির দল সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ের টিলায় অবস্থান নেয়। সুযোগ পেলেই পাকা ধানক্ষেতে হানা দেয়, খেয়ে ও মাড়িয়ে নষ্ট করে ফসল। এজন্য হাতি লোকালয়ে নামলেই স্থানীয়রা পটকা ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। শুক্রবার রাতেও হাতির দল ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের কয়েকটি গ্রামে তাণ্ডব চালায়। তছনছ করে বাড়ি-ঘরসহ গাছপালা ও ধানের ক্ষেত।

সহকারী বন সংরক্ষক (প্রবি) ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘তাওয়াকুচা এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা করা হবে।’

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, হাতির আক্রমণে কৃষক রবিজল মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী