ইজিবাইকের ভাড়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো একজনের

নেত্রকোনা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ২১:১৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২১:১৭

নেত্রকোনার মোহনগঞ্জে এক এলাকায় ইজিবাইক ভাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাসান নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মারা যান।

হাসান উপজেলার মাঘান শিয়াদার ইউনিয়নের ভাকরপুর গ্রামের জজ মিয়ার ছেলে। এই ঘটনায় ছয় পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৬৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাত জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ইজিবাইকের ভাড়াকে কেন্দ্র করে উপজেলার বড়কাশিয়া ও বিরামপুর এলাকায় দুই ইজিবাইক চালকের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সূত্র ধরে বুধবার দুপুরের দিকে ওই দুই গ্রামবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে বেশ কিছু দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তদন্ত অব্যাহত আছে ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
মাদক বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
আ.লীগ নিয়ন্ত্রিত ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
ছাত্রকে ধর্ষণেচেষ্টা: মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ, উদ্ধারে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আহত
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার