ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

ময়মনসিংহ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১১:০৫আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১২:০৭

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ জনের পরিচয় মিলেছে। তাদের মধ্যে রয়েছেন দুই দম্পতি ও অটোরিকশাচালক।

নিহতরা হলেন—ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী হোসনে আরা (৩৫), ফুলবাড়িয়ার রাধাকানাই গ্রামের জাকির হোসেন (৪০) ও তার স্ত্রী খায়রুন নেছা (৩২) এবং একই গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আনারুল ইসলাম (৩৫)। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকচালক তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বিয়ারা গ্রামে।

আরও পড়ুন: ত্রিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

জানা গেছে, দুর্ঘটনায় নিহত নিজাম উদ্দিন ও তার স্ত্রী হোসনে আরা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। জাকির হোসেন রাজমিস্ত্রি। তার স্ত্রী খায়রুন নেছা গাজীপুরে পোশাক কারখানায় কাজ করতেন। চার জনই গাজীপুরে ফিরছিলেন।

নিজামের উদ্দিনের স্বজন আবুল কালাম বলেন, ‌‘গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নিজাম ও হোসনে আরা গাজীপুর থেকে ছুটিতে এসেছিলেন। ছুটি শেষে রবিবার (২০ নভেম্বর) বিকালে বাড়ি থেকে বেরিয়ে ত্রিশাল হয়ে গাজীপুরে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন। সন্ধ্যায় দুর্ঘটনায় দুই জনই মারা গেছেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ট্রাকচালক তোফাজ্জলকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, রবিবার (২০ নভেম্বর) সন্ধা সাড়ে ৭টায় নান্দাইল-ত্রিশাল মহাসড়কের বালিপাড়া বাজারের ছোটপুল নামক স্থানে পণ্যবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হন।

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের