সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ভূমি কর্মকর্তা বদলি

জামালপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ০৫:৩৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৫:৩৬

জামালপুরের মেলান্দ‌হে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সানাউল ইসলামকে বদলির আদেশ জারি করেছে জামালপুর জেলা প্রশাসন। রবিবার (২৯ জানুয়ারি) বদলি সংক্রান্ত এ আদেশ জারি করা হয়।

সানাউল ইসলামকে বদলি করেন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসে।

জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে জামালপুর জেলার রাজস্ব বিভাগে কর্মরত নিম্নবর্ণিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের তাদের নামের পার্শ্বে বর্ণিত অফিসগুলোয় বদলি করা হলো।

তাদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে। অন্যথায় ২ ফেব্রুয়ারি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি চরবানি পাকুরিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়া, দুর্নীতি ও ভূমিসেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। এ নিয়ে সাংবাদিক তার বক্তব্য জানতে গেলে তিনি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

/এনএআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী