ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেলো মায়ের

ময়মনসিংহ প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১৪:৫৩আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৪:৫৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছেলের কুড়ালের আঘাতে আকলিমা বেগম (৪৬) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ছেলে রকিবুল হককে (২০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে  ঈশ্বরগঞ্জ পৌর শহরের সিমরাইল এলাকার এই ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম ওই এলাকার আব্দুর রাশিদের স্ত্রী।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করে জানান, রকিবুল আগে থেকেই মানসিক রোগী। সে আবোলতাবোল কথা বলছে। কখনও বলছে আদেশ হয়েছে তাই মাকে মেরে ফেলেছি। আবার কখনও তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে জানান তিনি।

নিহতের ছেলে রাহাত মিয়া জানান, মঙ্গলবার রাতে মা ঘরের লাইট বন্ধ করে শুয়ে ছিলেন। রাত ১২টার পর সবার ছোট ভাই রাহুল ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দিলে পরিবারের অন্যরা ছুটে আসেন। পরে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাহাত মিয়া দাবি করেন, তার ছোট ভাই রকিবুল হক এইচএসসি পাস করেছে। গত দুই থেকে আড়াই বছর আগে বাড়ির জায়গা বিক্রি করে রকিবুল হকের সেনাবাহিনীতে চাকরির জন্য সাত লাখ টাকা দেন স্থানীয় এক দালালকে। চাকরি না হওয়ায় দালাল পালিয়ে যায়। পরে ওই সাত লাখ টাকা আর ফেরত পায়নি রকিব। এরপর থেকে পাগলের মতো আচরণ করছে। এলোমেলো ঘোরাফেরা করে। অনেক চিকিৎসা করালেও সে ভালো হয়নি। রাতে কোনও একসময় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান