পিকনিক করতে ছাগল চুরি, ৭ কিশোরের মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

জামালপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৩, ১৫:০৩আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫:০৩

জামালপুরের মাদারগঞ্জে পিকনিকের জন্য ছাগল চুরি করে মাইক্রোবাসে পালানোর সময় সাত কিশোরকে আটক করেছেন স্থানীয়রা। তাদেরকে ধরে মাথা ন্যাড়া করে দিয়েছেন। বুধবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বুধবার বিকালে উপজেলার সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল সাত জন। স্থানীয়দের মাইক্রোবাসের দরজায় রশি ঝুলতে দেখে সন্দেহ হয়। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন মাইক্রোবাসটি ধরার চেষ্টা করেন। কয়েকজন স্থানীয় টেপুর মোড় এলাকার লোকজনকে ফোন করে জানান মাইক্রোবাসটি আটকাতে।

পরে টেপুর মোড়ের লোকজন তাদের আটক করে। পরে মাইক্রোবাসে দেখেন দুইটি ছাগল। ভেতরে থাকা সাত কিশোরকে ছাগলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা স্বীকার করে। এ সময় উত্তেজিত জনতা তাদের মাথা ন্যাড়া করে দেয়।

বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লাজু মিয়া বলেন, ‘ছাগল চুরি করে মাইক্রোবাসে করে নিয়ে পালানোর সময় ছাগলের গলায় যে রশি ছিল তা পুরোটা মাইক্রোবাসের ভেতরে নিতে পারেনি তারা। খানিক বের হয়ে ছিল। স্থানীয়দের সন্দেহ হলে আটক করে দেখেন গাড়িতে দুটি ছাগল। ছাগলের মালিক হেনা বেগম নামে এক নারী।’

জামালপুর সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার বলেন, ‘আটকদের বয়স ১৬ বছরের কম। ছাগল চুরি কর তারা পিকনিক করতে চেয়েছিল। তাদের এখনও থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএন/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী