প্রধানমন্ত্রীকে দেখতে মানুষের ঢল নেমেছে ময়মনসিংহে

ময়মনসিংহ প্রতিনিধি
১১ মার্চ ২০২৩, ১৩:২৯আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৭:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখতে ও বক্তব্য শুনতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছুটে আসছেন ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানের জনসভাস্থলে। কেউ আসছেন বাসে, কেউবা ট্রেনে, কেউবা আবার হেঁটে হেঁটে। শনিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীকে দেখতে মানুষের ঢল নেমেছে ময়মনসিংহে

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সভাস্থলে আসতে শুরু করেছেন। দুপুর গড়াতেই মানুষের পদচারণায় জনসভাস্থল ভরে উঠতে শুরু করেছে। পুরো ময়মনসিংহ শহরে এখন আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রধানমন্ত্রীকে দেখতে মানুষের ঢল নেমেছে।

ভরে উঠছে জনসভাস্থল

এদিকে, এই জনসভায় মানুষকে আনা-নেওয়ার জন্য আটটি স্পেশাল ট্রেন চলছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে গিয়ে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁও থেকে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ট্রেনের ছাদে, ইঞ্জিনে, ভেতরে বাইরে আসতে দেখা গেছে। গফরগাঁও থেকে আসা আওয়ামী লীগ কর্মীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। গফরগাঁও উপজেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ট্রেন, বাসসহ বিভিন্ন যানে করে ময়মনসিংহে ছুটে আসছেন শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখার জন্য।

প্রধানমন্ত্রীকে দেখতে মানুষের ঢল নেমেছে ময়মনসিংহে

গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল জানান, প্রধানমন্ত্রীর জনসভায় গফরগাঁও থেকে ৫০ হাজার লোকের সমাগম হইয়ার কথা থাকলেও মানুষের মাঝে এমন সাড়া পড়েছে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য গফরগাঁও উপজেলা থেকে কমপক্ষে এক লাখ লোক জনসভায় আসছেন। 

শুধু গফরগাঁও নয়, ময়মনসিংহের বিভিন্ন উপজেলাসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা জনসভায় যোগদানের জন্য আসতে শুরু করেছেন।

প্রধানমন্ত্রীকে দেখতে মানুষের ঢল নেমেছে ময়মনসিংহে

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টার পর জনসভাস্থলে উপস্থিত হবেন। তাকে একনজর দেখার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সকাল থেকেই মাঠে অপেক্ষা করছেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি