বিএনপির ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৩

নেত্রকোনা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, ১৬:০৫আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৬:১০

নেত্রকোনার দুর্গাপুরে সংঘর্ষের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখসহ বিএনপির ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার পৃথক দুটি মামলা করেছে পুলিশ। দুর্গাপুর থানার এসআই সুভাষিস গাঙ্গুলী ও সানোয়ার মামলা দুটি করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে র‌্যালিসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

তবে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, র‌্যালি নিয়ে ফুল দিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে দেখে ইটপাটকেল মারতে শুরু করে। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলম ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘মামলা হওয়ার পর থেকে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশির নামে হয়রানি করছে। এর নিন্দা জানাই।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘পুলিশ কাউকে হয়রানি করেনি। আসামি গ্রেফতার করতে গিয়েছিল।’

/আরআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের