জামালপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ উদ্বোধন

জামালপুর প্রতিনিধি 
১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩১

জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ উদ্বোধন ও মাসিক পুলিশ বুলেটিনের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় পুলিশ লাইনে স্থাপিত বঙ্গবন্ধুর এ ম্যুরাল উদ্বোধন ও বুলেটিনের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক ইমরান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর আসনের এমপি প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজায়াত আলী ফকির।

আলোচনা সভায় ‘অবিনশ্বর পিতা’ ম্যুরালের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি মির্জা আজম এমপি বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের জিয়াউর রহমান বিদেশে পাঠিয়েছেন। তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে হত্যা যারা করেছে, তাদেরকে নানাভাবে পুরস্কৃত করেছেন তিনি।’

বঙ্গবন্ধু যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছেন গত ১৫ বছরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তা বাস্তবায়নের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে মির্জা আজম বলেন, ‘আগামী নির্বাচনে নৌকা প্রতীক যদি জয়যুক্ত না হয়, তবে দেশের উন্নয়নের এই ধারাবাহিকতা আর থাকবে না।’

/এএম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ