আ.লীগকে আবারও ক্ষমতায় আনতে ভোট চাইলেন জামালপুরের ডিসি

জামালপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৯

বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে ভোট চাইলেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা, স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবার পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞতা করবেন না।’

পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবিরের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার কামরুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জেলা প্রশাসকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে ছড়িয়ে পড়ায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। পরে ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার পুলিশিং কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী