স্যাংশন-ভিসানীতি থাকবেই, এসব নিয়ে সরকারের মাথাব্যথা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৩, ২১:৫৩ আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২১:৫৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমেরিকার স্যাংশন-ভিসানীতি এগুলো থাকবেই, আগেও ছিল, এখনও আছে, এসব নিয়ে সরকারের মাথাব্যথা নেই। আমেরিকা আগেও কাউকে সহজে ভিসা দিতো না, তাই নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ আদর্শনগরে তিন কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ বাহিনীকে আধুনিক, স্মার্ট ও যুগোপযোগী করে তোলা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ এখন পুলিশ বাহিনীকে বন্ধু বলে মনে করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই খেয়াল রাখেন দেশের শান্তি-শৃঙ্খলা যেন অটুট থাকে। এদেশে জঙ্গি সন্ত্রাসের যেন আর উত্থান না ঘটে।’ দেশের শান্তিরক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইফতেখার আলমসহ অন্যান্যরা।

পরে মন্ত্রী আদর্শনগরের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের উদ্বোধন করেন। এ উপলক্ষে মহাবিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায় যোগ দেন তিনি। সেখানে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনারের সাক্ষাৎ মানবপাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসন পথ বন্ধে অগ্রাধিকার
দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার