ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ১২

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩, ১৭:৩২আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৮:৪৩

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুরকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে যাত্রীবাহী এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের পেছনের দুটি বগি তছনছ হয়ে গেছে। এ ঘটনায় ১২ জন ট্রেনযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভেঙেচুরে যাওয়া বগি এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অনেক যাত্রী ট্রেনের নিচে আটকা পড়েছেন। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভৈরবের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, বিকাল সাড়ে ৩টার সময় এ ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা আছে। আপাতত ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ আছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম