ওভারটেক করতে গিয়ে পিকআপ ও বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৭ নভেম্বর ২০২৩, ০৯:৩১আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১০:১৯

‘ঢাকার মহাখালী থেকে ছাড়ার পর থেকে স্বাভাবিকভাবেই বাসটি চলছিল। তবে গাজীপুরের চৌরাস্তা পার হওয়ার পর চালক বেপরোয়া গতিতে চালাতে শুরু করে। বেশ কয়েকবার দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছিল। বারবার নিষেধ করার পরও চালক কথা শোনেনি। উল্টো আমাদেরকে বলেছে, আপনারা ভালো করে বসেন, বেশি কথা বলবেন না। কিন্তু শেষ রক্ষা হলো না। ময়মনসিংহ শহরে ঢোকার আগে দুর্ঘটনায় পড়তে হলো। কপালে দুর্গতি ছিল বলেই দুর্ঘটনায় অনেকেই মারা গেছেন, আবার আমার মতো অনেকেই আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন।’

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন গার্মেন্টকর্মী সেলিনা বেগম (৫০) কথাগুলো বলছিলেন। তিনি ঢাকা ময়মনসিংহ-মহাসড়কের শিকারিকান্দায় বাস ও পিকআপের সংঘর্ষে আহত হয়েছেন। তিনি জানান, গার্মেন্ট থেকে ছুটি নিয়ে বাবার বাড়ি শেরপুর সদরে যাচ্ছিলেন। তিন দিন ছুটি কাটিয়ে শুক্রবার আবারও ঢাকায় ফেরার কথা ছিল।

সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফাইয়াজ অ্যান্ড তাজ পরিবহন একটি পিকআপ ওভারটেক করার সময় এই ঘটনা ঘটে। এ সময় পিকআপটি রাস্তার পাশে উল্টে পড়ে এবং দ্রুতগতি সম্পন্ন বাস মহাসড়কের ডিভাইডার এর ওপরে উঠে গিয়ে বিলবোর্ডের খুঁটির সঙ্গে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত ৪০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী কামরুল হাসান বলেন, দ্রুতগতির বাস পিকআপকে ওভারটেক করার সময় দুর্ঘটনার শিকার হয়। কয়েকজন তখন সড়কের পাশে দোকানে বসা ছিলাম। শব্দ শুনে এসে দেখি অনেক লোক আহত, বাসের চাপায় দুই জন ঘটনাস্থলে মারা গেছে। আশপাশের অনেক লোক চলে আসে। আমরা আহতদের উদ্ধার করার চেষ্টা করি এবং তাদেরকে হাসপাতালে পাঠাই। এরপরে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস আসে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত ৪০/৫০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং সড়কে পড়ে যাওয়া বিলবোর্ড সরানোর কাজ শুরু করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী