ময়মনসিংহে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১১ জন দগ্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ১৬:৩৯আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৯:৪৯

ময়মনসিংহ নগরীতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ছয় শিশু, দুই নারী ও তিন জন পুরুষ রয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ এক শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করলেও পরে জানিয়েছেন, কারও মৃত্যু হয়নি। তবে ১১ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন চর কালিবাড়ী এলাকার সোহেল রানা (৫০), ইসমাইল হোসেন (২৫), তারিকুল ইসলাম (৩৫), সালমা বেগম (২৫), কোহিনুর আক্তার (৪০), ইয়াসিন হোসেন (৫), সুলেমান মিয়া (৫), তানজিনা আক্তার (৪), মীম আক্তার (৫), মানিক মিয়া (৯) ও রহিম মিয়া (৪)।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, ‘কোহিনুর আক্তারের শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। দগ্ধ বাকিদের চিকিৎসা চলছে।’

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।’

ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, ‘কালিবাড়ী এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। প্রতিদিনের মতো আজও সেখানে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় নারী-শিশুসহ ১১ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের ঘরের চাল উড়ে গেছে।’

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘ঘটনার পর স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, এক শিশু মারা গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশের সন্ধান পায়নি। ফলে কারও মৃত্যু হয়নি। যারা মৃত্যুর তথ্য আমাদের দিয়েছিল, তা সঠিক ছিল না। এ নিয়ে ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছে। দগ্ধ ১১ জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে