ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো একই পরিবারের চার সদস্যের

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:০০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:০৭

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন মৃত আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), তার ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের শিশুকন্যা ফাহমিদা ইসলাম ফাইজা (৬) ও ফারিয়া ইসলাম আনিকা  (৪)।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, ঘোষপালা পূর্বপাড়া এলাকার বাসিন্দা অটোরিকশাচালক জামাল উদ্দিন নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে বসিয়েছিলেন। এ সময় তার মেয়ে আনিকা খেলার জন্য অটোরিকশায় উঠতে গেলে প্রথমেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি বুঝতে পেরে মেয়েকে বাঁচাতে জামাল উদ্দিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জামাল উদ্দিনের ওই অবস্থা দেখে তার মা আনোয়ারা বেগম এবং আরেক মেয়ে ফারিয়া ইসলাম আনিকা এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এভাবেই একজনের পর একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুব আলম জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে নিহতদের দেখতে বিভিন্ন এলাকা মানুষজন ছুটে এসেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে শিশু নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা, প্রাণ গেলো কত জনের?
চাদ-সুদান সীমান্তে বিমান হামলা, নিহত ১২
সর্বশেষ খবর
সীমান্তে গোলাগুলি করা এক ভারতীয়কে পিস্তল-ইয়াবাসহ আটক করেছে বিজিবি
সীমান্তে গোলাগুলি করা এক ভারতীয়কে পিস্তল-ইয়াবাসহ আটক করেছে বিজিবি
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী