অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে গেলো ট্রাক, মা-মেয়েসহ নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ১৭:১৬ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:১৬

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে গিয়ে ডোবায় পড়লো বেপরোয়া গতির একটি ট্রাক। এতে মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে অটোরিকশাচালকসহ চার জন আহত হয়েছেন। 

সোমবার (২২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকির মোড়ের চেরুমন্ডল এলাকায় নির্মাণাধীন সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুক্তাগাছা উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০), তার তিন বছরের শিশুকন্যা আদিবা আক্তার, অন্যজন গোড়শাইল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল চন্দ্র দাস। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকাল ৩টার দিকে মুক্তাগাছা থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ভাবকির মোড়ের চেরুমন্ডল এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে মুক্তাগাছাগামী অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে গিয়ে ডোবায় পড়ে। এতে অটোরিকশায় থাকা মা-মেয়ে ও শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন। সেইসঙ্গে অটোরিকশাচালকসহ গুরুতর আহত চার জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুক্তাগাছা থানার ওসি মো. ফারুক আহমদ বলেন, ‘তিন জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার