পাহাড়ে বুনোহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:২২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:২২

শেরপুরের ঝিনাইগাতীতে বুনোহাতির পায়ে পিষ্ট হয়ে নুর ইসলাম (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দুধনই গ্রামের মৃত শাহার উদ্দিনের ছেলে।

সোমবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার তাওয়াকোচার সেগুনের চালি পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের থেকে জানা গেছে, সোমবার বিকালে নুর ইসলাম তার পালিত গরু আনতে পাহাড়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রাত ৮টার দিকে তার আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন তার খোঁজে পাহাড়ে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে সেগুনের চালি নামক স্থানে লাশ পাওয়া যায়।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, নিহতের মুখের বাম পাশে থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বুনোহাতির দল তাকে পায়ে পিষ্ট করে মেরে ফেলে।

ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, নিহতের লাশ উদ্ধারের পর আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হাতির পালের সামনে পড়লেন মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
বিদ্যুতের ফাঁদে আটকে বুনোহাতির মৃত্যু
ছয় দিন পর কাপ্তাই হ্রদ থেকে সেই ব্যতিক্রমী হাতি শাবকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী