ত্রিশালে তিনতলার ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০

ময়মনসিংহের ত্রিশালে তিনতলার ছাদে সাইনবোর্ড লাগাতে ওঠে বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর শহরের গোহাটা মোড়ে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশ কুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার দিন রাতে ওই দুই শ্রমিক পৌর শহরের গোহাটা মোড়ের একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য ওঠেন। ছাদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা আহত সুমন ও নুর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নূর মোহাম্মদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি