ইঞ্জিন-বগি লাইনচ্যুত, ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

জামালপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৮

জামালপুরে লোকাল ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পিয়ারপুর রেলওয়ে স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ের স্টেশনমাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ জানান, বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকাল ট্রেনটি সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে যাওয়ার সময় স্টেশনের প্রায় দেড়শ গজ পূর্বে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও বন্ধ রয়েছে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। লোকাল ট্রেনটি উদ্ধার করার পর স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

/কেএইচটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান