বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

জামালপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১

জামালপুরে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ শেষে চার ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৫৬ নম্বর ডাউন লোকাল ট্রেন পিয়ারপুর স্টেশন থেকে ছেড়ে লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। বিকাল ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পিয়ারপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল মমিন বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়ে দুপুরে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধারকাজ শেষে সাড়ে চার ঘণ্টা পর এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।’

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে জামালপুর জংশন রেলওয়ে স্টেশনের মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, ‘লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করার জন্য ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করে। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছিল। বর্তমানে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা পথে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে