যমুনায় মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৪, ১৭:৪৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৭:৪৮

জামালপুরের ইসলামপুর উপজেলায় নানির সঙ্গে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরশিশুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ভাই হলো মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৭)। তারা উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে। ঈদের দুদিন আগে বাবা-মায়ের সঙ্গে নানা দুদু সরকারের বাড়িতে বেড়াতে এসেছিল তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে নানির সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে মাছ ধরতে যায় দুই ভাই। একপর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির দেড় ঘণ্টা পর তাদের লাশ ভেসে ওঠে।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল বলেন, ‘তাদের নানা দরিদ্র মানুষ। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। দুপুরে নানির সঙ্গে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিকালে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের