মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ‘খেলনা পিস্তল’ নিয়ে আটক দুই যুবক

জামালপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ১৪:৩৭আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৪:৩৭

ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে পিস্তলসহ দেখতে পেয়ে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত নেতাকর্মীরা। রবিবার (৭ জুলাই) রাত ১০টার দিকে ধর্মমন্ত্রীর নির্বাচনি এলাকা ইসলামপুর পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন তানভীর আহমেদ তপু ও নিহাল আহমেদ ললাট। তাদের দুজনের বাড়ি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলায়।

ধর্মমন্ত্রী ডাকবাংলোতে অবস্থানকালে লিটন নামে এক আওয়ামী লীগ কর্মী ওই দুই যুবকের একজনের প্যান্টের পেছনে পিস্তল দেখতে পান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দুই যুবককে আটক করে পুলিশে খবর দেয়।

উদ্ধার খেলনা পিস্তল

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, ওই দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যাওয়ার সময় জুতা পরতে গেলে তাদের একজনের পেছনে রিভলবারসদৃশ কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। এ সময় দুই যুবককে আটক করে থানায় আনা হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ মন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
মুগদা হাসপাতালে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে একজন আটক
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল